১২ সেপ্টেম্বর প্রকাশ হচ্ছে আইফোন ৮! দাম কত?

আইফোন । সংগৃহীত ছবি

চলতি বছরের শুরু থেকেই অ্যাপলের আইফোন ৮ নিয়ে গুঞ্জনের শেষ নেই। আইফোন প্রেমীরা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন কবে প্রকাশ হচ্ছে আইফোনের নতুন সংষ্করণ এবং কত হতে পারে এর দাম?
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ফ্রান্সের প্রযুক্তিবিষয়ক এক ওয়েবসাইটের বরাতে জানিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর আইফোনের নতুন সংষ্করণ প্রকাশ হতে পারে। 
ম্যাকফোরইভার নামে ওই ওয়েবসাইটের বরাতে প্রতিবেদনটিতে আরও বলা হয়, ১২ সেপ্টেম্বর আইফোন ৮ প্রকাশ পেলেও  ২২ সেপ্টেম্বর থেকে পাওয়া যেতে পারে আইফোনের নতুন এই সংষ্করণটি।
তবে বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে সিনেট নামে প্রযুক্তিবিষয়ক অপর একটি ওয়েব সাইট। সেখানে দাবি করা হয়, আইফোনের নতুন সংষ্করণটি কবে নাগাদ বাজারে আসতে যাচ্ছে এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ এখন পর্যন্ত মুখ খোলেননি। তবে আইফোনের পূর্বের সংষ্করণগুলো সাধারণত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হয়। আর যেদিন কোনো আইফোন প্রকাশ হয় তার সাত দিন পূর্বে মানুষজন জানতে পারেন যে নতুন আইফোন আসছে।
নতুন আইফোনের দাম কেমন- কেমন হতে পারে আইফোনের নতুন সংষ্করণটির দাম? বেশি হবে না কম হবে? এ ধরনের প্রশ্নের উঁকি দিচ্ছে যারা আইফোন প্রেমীদের মধ্যে। তাদের জন্য যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আইফোন ৮ এর দাম আগের সংষ্করণগুলোর তুলনায় বেশি হবে। 
প্রতিবেদনটির বরাত দিয়ে ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে আইফোন ৮ এর দাম হতে পারে শুরু হতে পারে ৯৯৯ ডলার থেকে যা  ১২০০ ডলার পর্যন্ত (ট্যাক্সসহ) । 
Credit:প্রিয়.কম

Post a Comment

Previous Post Next Post